Tuesday, June 23, 2026

কেন্দ্রের নয়া পরিবহণ নীতির প্র.তিবাদে উ.ত্তাল দেশ! যন্তর মন্তরে বি.ক্ষোভ প্রদর্শন একাধিক ইউনিয়নের

Date:

Share post:

কেন্দ্রের নয়া পরিবহণ নীতি (Transport Law) নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ঢেউ! বিগত কয়েকদিন ধরে জাতীয় সড়ক সহ একাহিক জায়গায় পথ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রাক ও গাড়ি চালকরা। তবে এই নিয়ে লাগাতার আক্রমণের মুখে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাফাই, কেন্দ্রের আশ্বাসে ট্রাক ও পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। যদিও সর্বভারতীয় মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস (All India Motor Transport Congress) বুধবার সাফ জানিয়েছে, এই বিধি কোনওমতেই দেশে কার্যকর হতে দেওয়া যাবে না। অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেসের সভাপতি অমৃতলাল মদন বলেন, পরবর্তী সভা না হওয়া পর্যন্ত কোনও আইন আরোপ করা হবে না।

উল্লেখ্য, হিট অ্যান্ড রান মামলার নতুন শাস্তিমূলক আইনের বিরুদ্ধে বুধবার যন্তর মন্তরে দেশের পরিবহন ইউনিয়নগুলি বিক্ষোভ প্রদর্শনে সামিল হয়। দিল্লি অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট কংগ্রেস ইউনিয়নের সভাপতি কিষান ভার্মা নয়া আইনের বিরুদ্ধে বলেন, কেন্দ্রের এই নয়া আইনে একটি পরিবারকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এবং তা মৃত্যুদণ্ডের সমান। চালকরা ইচ্ছাকৃতভাবে কখনও লোকজনকে ধাক্কা মারে না।

এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক

প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, “চালকরা আমাদের অর্থনীতি এবং উন্নতির আসল শক্তি। তাঁরা খুব সামান্য টাকায় কাজ করেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং তাঁদের জীবন বাস্তব খুবই কঠিন।

তাঁদের প্রতি আইন আরও মানবিক আইন হওয়া দরকার। সবার জীবনই মূল্যবান। প্রত্যেককে রক্ষা করা সরকারের চ্যালেঞ্জ। আইনের উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন সহজ, নিরাপদ এবং ভীতিহীন করে তোলা লক্ষাধিক মানুষকে তোলাবাজি, কারাদণ্ড এবং দেউলিয়ায় পৌঁছে দেওয়া আইনের উদ্দেশ্য নয়”। প্রিয়াঙ্কার কথায়, “একতরফাভাবে এবং বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই তুঘলকি আইন তৈরি করা বন্ধ করতে হবে”।

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...