Wednesday, June 24, 2026

এখনই ফেরত নয় বাংলো, দিল্লি হাইকোর্টে খারিজ মহুয়ার আবেদন

Date:

Share post:

সাংসদ পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টে খানিকটা স্বস্তি পেলেও সরকারি বাংলো ফেরত মামলায় দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না মহুয়া মৈত্র। তৃণমূলের বহিষ্কৃত সাংসদের আবেদন খারিজ করে আদালতের তরফে সংসদের হাউসিং কমিটিতে আবেদন করতে বলল দিল্লি হাই কোর্ট।

দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সাংসদ পদ এখনও ফেরত পাননি মহুয়া। সুপ্রিমকোর্টে সেই মামলা চলছে। ফলে সরকারি বাংলো ফেরতের কোনও প্রশ্নি ওঠে না। এরপরই মহুয়ার সরকারি বাংলো ফেরতের আবেদন খারিজ করে তাঁকে এই বিষয়ে সংসদের হাউসিং কমিটিতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারকে হাই কোর্টের পরামর্শ, এক্ষেত্রে আইন মেনেই যেন ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও হাইকোর্ট মহুয়াকে এই মামলা প্রত্যাহার করে নেওয়ার অনুমতি দেয়। সেইমতো নিজের আবেদন প্রত্যাহার করে সংসদের হাউসিং কমিটির কাছেই আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া।

উল্লেখ্য, লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mohua Moitra) লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের তরফে আগামী ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়তে বলা হয়েছে মহুয়াকে। এই নির্দেশের বিরুদ্ধেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেত্রী। আবেদন করেছেন, নিদেন পক্ষে আগামী লোকসভা নির্বাচনের ফল প্রকাশ অবধি তাঁকে বর্তমান বাংলোতে থাকতে দেওয়া হোক। কিন্তু সেই মামলায় বিশেষ স্বস্তি পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ। যদিও সাংসদ পদ ফেরত মামলায় গতকালই সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেয়েছেন মহুয়া। কেন তাঁর সাংসদ পদ বাতিল হল, ব্যাখ্যা চেয়ে সংসদের সচিবালয়কে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...