Saturday, April 4, 2026

পান্নুন হত্যার ষড়যন্ত্র: নিখিলের পরিবারের আবেদন খারিজ শীর্ষ আদালতে

Date:

Share post:

খালিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিখিল গুপ্তাকে। ন্যায় বিচারের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল নিখিলের পরিবার। তবে সেই মামলা বৃহস্পতিবার খারিজ করল শীর্ষ আদালত। এপ্রসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, এটি স্পর্শকাতর বিষয়। বিদেশী আদালতের বিচারের এক্তিয়ারকে সম্মান করা উচিত।

এই মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “এটি একটি আন্তর্জাতিক বিষয়, ভিয়েনা কনভেনশনের আওতায় রয়েছে৷ আইনি সহায়তা মঞ্জুর না হলে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়। যদিও আপনাদের (মামলাকারীদের) দেওয়া তথ্য অনুযায়ী দুবার আইনজীবীর ব্যবস্থা হয়েছিল।” অন্যদিকে মামলাকারী পক্ষের আইনজীবী সুন্দরম দাবি করেন, নিজের দেশের কাছে সাহায্য চাওয়ার অধিকার আছে আবেদনকারীর। উত্তরে আদালতের তরফে বলা হয়, এটি একটি স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে দিন।

উল্লেখ্য, পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে চলতি বছরের ৩০ জুন নিখিলকে গ্রেপ্তার করে চেক প্রজাতন্ত্রের পুলিশ। তার পর তাঁকে মার্কিন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর বিচার চলছে। মামলায় দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন নিখিল। এই পরিস্থিতিতে গত ১৫ ডিসেম্বর শীর্ষ আদালতে আবেদন করেছিল নিখিলের পরিবার। সেখানে বলা হয়, নিখিলের গ্রেফতারিতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। সেই সঙ্গে দিল্লিতে বসবাসকারী তাঁর পরিবারকে নিয়েও চিন্তিত নিখিল। ভারতীয় দূতাবাসে মাধ্যমে আইনি সহায়তা চেয়েছিলেন তিনি। যদিও সেই দাবি বৃহস্পতিবার খারিজ করে দিল আদালত।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...