Wednesday, June 24, 2026

কেন্দ্রের আশ্বাসের পরেও উঠল না ট্রাক ধর্মঘট

Date:

Share post:

চাপের মুখে অনেকটা পিছু হটেছে কেন্দ্র! ভারতীয় ন্যায় সংহিতা নয়া আইনে ‘বিতর্কিত ধারা বহাল হবে না, আইনটি এখনও কার্যকর করা হয়নি। সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে।কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এমনটাই দাবি ইউনিয়ন নেতৃত্বের।

তবে এই আস্বাসের পরেও না আঁচালে বিশ্বাস নেই, তাই দেশজুড়ে এখনও ধর্মঘট পুরোপুরি তুলে নেওয়ার কোনও ঘোষণা করেনি ক্ষুব্ধ ট্রাক সংগঠনগুলি । প্রাথমিকভাবে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিলেন । তবে সরকার পদক্ষেপ না করলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি। সেই অবস্থানে এখনও অনড় । কারণ, ‘হিট অ্যান্ড রান’ আইনে এতদিন ২ বছরের সাজা হত।কিন্তু নয়া আইনে এবার ১০ বছরের সাজা। পেতে হবে । এমনকী, ত অঙ্কও বেড়ে ৭ লক্ষ পর্যন্ত টাকা নি করা হয়েছে। অভিযোগ, দুর্ঘটনার ক্ষেত্রে পথচারীদের গাফিলতি ম থাকলেও ক্ষেত্রে বড় চালকদের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়। হিট অ্যান্ড রানের আইন জেরে তাদের সঙ্গে চূড়ান্ত অন্যায় হচ্ছে বলেই মনে করছেন ট্রাক মালিক । তাদের দাবি, অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনার জেরে চালকরাও আহত হন। জীবনের ঝুঁকি নিয়ে বসেন তাঁরা। ফলে শাস্তি বাড়লে তাঁদের জীবিকা নির্বাহ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। এই ধর্মঘটের প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরও। রান্নার গ্যাস থেকে শুরু করে মাছ, মাংস, ফল, সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রের আশঙ্কা করা ও হচ্ছে। দেশজুড়ে ব্যাপক ট্রাফিক জ্যাম। পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও মিলছে না তেল। শীতের মরশুমে প্রভাব পড়েছে পর্যটনেও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...