Tuesday, March 31, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে শুভমনকে কাকে নিয়ে সর্তকবার্তা দিলেন রোহিত?

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সতীর্থ শুভমন গিল্কে সতর্ক অধিনায়ক রোহিত শর্মার। সতর্কবার্তা প্রোটিয়ার বোলার কাগিসো রাবাডার কাছ থেকে। রোহিতের মতে, রাবাডা ছাড়া নাকি দক্ষিণ আফ্রিকার আর কোনও বোলার নেই।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত অধিনায়ককে বলতে  শোনা যায়, ‘‘এই একটাই বোলার। আর কোনও বোলার ওদের নেই।’’ সেই সময় রাবাডা বল করছিলেন। সুতরাং তাঁকে নিয়েই শুভমনকে সতর্ক করছিলেন রোহিত। কিন্তু রোহিত ও শুভমন, দু’জনকেই সেই ইনিংসে আউট করেছেন নান্দ্রে বার্গার। প্রথম ইনিংসে রোহিত ৩৯ ও শুভমন ৩৬ রান করেছে।

বুধবার প্রোটিয়াদের প্রথম ইনিংসে  ৫৫রানে বেধেঁ দেয় টিম ইন্ডিয়া।  তারপর ভারতের ইনিংস শেষ হয় ১৫৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করেছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে দুরন্ত ইনিংস খেলেন মার্কাম। ১০৬ রান করেন তিনি। এলগার করেছেন ১২। বেডিংহাম করেছেন ১১। ভারতের হয়ে ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। দুটি উইকেট মুকেশ কুমারের। একটি করে উইকেট সিরাজ এবং প্রসিদ্ধ-এর।

আরও পড়ুন-প্রোটিয়াদের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে কী বললেন সিরাজ?

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...