Saturday, April 4, 2026

EVM, VVPAT ইস্যুতে ইন্ডিয়া জোটের আর্জি খারিজ নির্বাচন কমিশনের

Date:

Share post:

ইভিএম নিয়ে বিরোধীদের আশংকাকে খারিজ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল ইভিএমে কোনো ত্রুটি বা অনিয়ম নেই। লোকসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিরোধী দলগুলি। এই ইস্যুতে কমিশনকে চিঠিও লেখেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেই চিঠির জবাবে কমিশন জানিয়েছে, যে ইভিএমের প্রতি তাঁদের পুরোপুরি আস্থা রয়েছে।

জয়রাম রমেশের চিঠির উত্তরে কমিশন বলেছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ইতিমধ্যেই ইভিএম এবং ভিভিপ্যাট ইস্যুতে তাদের রায় দিয়েছে। ফলে ইভিএম এবং ভিভিপ্যাটের উপর আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। কমিশন জানিয়েছে, ইভিএম সম্পূর্ণ নিরাপদ এবং এতে কারচুপি করা সম্ভব নয়। এবং VVPAT বিষয়ে বলতে গেলে, নির্বাচনে ইভিএমের সঙ্গে এটি যুক্ত করার সিদ্ধান্ত ২০১৩ সালে ইউপিএ সরকারের সময় নেওয়া হয়েছিল। আর যেহেতু কোনও সমস্যাই নেই সেহেতু এ বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে কোনো লাভ নেই।

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের বক্তব্য ছিল ইভিএম এবং ভিভিপ্যাট গণনা নিয়ে তাঁদের মনে অনেক সংশয় রয়েছে। সেই সব সংশয় মেটানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সামনে নিজেদের বক্তব্য পেশ করতে চান তাঁরা। সেই সুযোগ দেওয়া হোক। গত মাসে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের চতুর্থ বৈঠকে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) ভিভিপ্যাটের ব্যাবহার নিয়ে সুর বেঁধে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, লোকসভা ভোটে ১০০ শতাংশ ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানানো উচিত ইন্ডিয়া জোটের। রাহুল গান্ধীও সেই বক্তব্যকে সমর্থন করেন। পরে মমতা জানিয়ে দেন, তৃণমূল সাংসদরা এ নিয়ে জাতীয় নির্বাচনে কমিশনের দ্বারস্থ হবেন। সেইমতো নির্বাচন কমিশনকে চিঠি লেখেন জয়রাম রমেশ। তবে তাঁর আবেদন খারিজ করল কমিশন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...