Wednesday, June 24, 2026

উত্তরবঙ্গের মুকুটে নয়া পালক, জিআই তকমা পেল বিখ্যাত কালো-নুনিয়া চাল

Date:

Share post:

ধানের দেশ বাংলা। অথচ এখানে যে নানা জাতের ধানের চাষ হয়, তার প্রায় কোনওটারই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা নেই। এবার সেই তালিকায় নাম লেখালো উত্তরবঙ্গের বিখ্যাত কালো-নুনিয়া চাল। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এবং স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে মিলিতভাবে জিআই-এর জন্য আবেদন জানানো হয়েছিল।

উত্তরবঙ্গ ও তরাই অঞ্চলে বেশ কিছু বিশেষ ধরণের আমন ধানের চাষ হয়। তারই একটি কালো-নুনিয়া। মাঝারি মাপের গাছের উপর সরু এবং লম্বা ধানগুলির রং হয় কালো। তাই এমন নাম। তবে ধানের ভিতরে যে চাল থাকে, তার রং সাদাই। এবং সেই চাল ফোটালে তার গন্ধে আশেপাশের মানুষ মাতোয়ারা হয়ে যান। “কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সময় এই ধানের চাষ হত। এবং এই চালের তৈরি পায়েস মদনমোহন মন্দিরে ঠাকুর মদনমোহনকে ভোগ হিসেবে নিবেদন করা হতে। আজও মদনমোহনকে কালো নুনিয়া চালের পায়েস দেওয়ার রেওয়াজ রয়েছে। সুগন্ধি কালো নুনিয়া চালের গরম ভাত। সঙ্গে ঘি, কাঁচা লঙ্কা, ছাঁকা তেলে ভাজা বেগুনি, ভোজন রসিকদের জিভে জল আনতে বাধ্য।”জেলায় সুফল বাংলা স্টলে পাওয়া যায় কালো নুনিয়া চাল।
আজও পিঠে এবং পায়েস তৈরিতে এই চালের ব্যবহার ব্যাপক। তবে ফলন নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিন। কৌশিক মজুমদার জানালেন, “অন্য ধান যেখানে বিঘায় ১৪ মনের বেশি পাওয়া যেত, এই ধান পাওয়া যেন ৫ মনের কম। কিন্তু ইদানিং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করেও বিঘা প্রতি ১২ মনের বেশি ধান পাওয়া যাচ্ছে।” আর বাজারে এর দামও যথেষ্ট বেশি। ফলে বাণিজ্যিক ক্ষেত্রে ক্রমশ কালো-নুনিয়া ধান জায়গা করে নিচ্ছে নতুন করে। এবার কালো নুনিয়া ধান জিওগ্রাফিকেশন রেজিস্ট্রেশন পাওয়াতে,গোটা বিশ্বের দরবারে এই কালো ধান যে আলাদা মাত্রায় সমাদৃত হবে, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে জেলাশাসক আর বিমলা বলেন, এটা জেলার জন্য খুব খুশির খবর, আমরা সরকারি প্রকল্পের মাধ্যমে জেলার কৃষকদের কালো নুনিয়া চাষে আরও বেশি উৎসাহিত করা যাবে।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...