Friday, April 3, 2026

ভরসন্ধ্যায় পান্ডুয়ার রাইস মিলে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ভরসন্ধ্যায় হুগলির (Hoogly) পান্ডুয়ার (Pandua) রেল গেট সংলগ্ন একটি পরিত্যক্ত রাইস মিলে (Rice Mill) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। ঘটনার জেরে শুক্রবার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এদিনের আগুনের ভয়াবহতা দেখে দমকলকে খবর দেয় পুলিশ। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে রাইস মিলটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু এদিন সন্ধ্যায় আচমকাই সেখানে আগুন লেগে যায় এবং চোখের নিমেষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তবে এই বন্ধ রাইস মিলে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের আশঙ্কা, এর পিছনে কোনও নাশকতার চক্রান্ত ছিল।

অন্যদিকে দমকলের আধিকারিক জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই আমরা ঘটনাস্থলে পৌঁছই। এরপর এক ঘন্টার প্রচেষ্টায় সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রনে আনা হয়, তবে কি কারণে আগুন লাগল তা তদন্তসাপেক্ষ। পুরো বিষয়টির তদন্ত চলছে।

 

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...