Wednesday, June 24, 2026

রঞ্জিট্রফির প্রথম ম্যাচে চালকের আসনে বাংলা

Date:

Share post:

রঞ্জিট্রফির অভিযান শুরু বাংলার। প্রথম ম্যাচে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। আর প্রথম ম্যাচেই চালকের আসনে মনোজ তিওয়াড়ির দল। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বাংলার রান সংখ্যা ২৮৯ রান । শতরান করেন অনুষ্টুপ মজুমদার। ১২৫ রান করেন তিনি। অভিষেক হওয়া সৌরভ পাল করেন ৯৬ রান। বাংলার হওয়ে ক্রিজে রয়েছেন মনোজ এবং মহম্মদ কাইফ। ১৫ রানে অপারাজিত মনোজ ।

এই ম্যাচে অভিষেক করেন দুই ওপেনার সৌরভ পাল ও শ্রেয়াংশ ঘোষ। শুরুতে ১১ রানে শ্রেয়াংশকে আউট করে বাংলাকে প্রথম ধাক্কা দেন নীতিশ রেড্ডি। এরপর কিছুটা হাল ধরেন সৌরভ ও সুদীপ ঘরামি। কিন্তু ললিথ মোহনের বলে হনুমা বিহারিকে ক্যাচ দিয়ে আউট হন ঘরামি । সুদীপ করেন ১৮ রান। তারপর বাংলাকে এগিয়ে নিয়ে যান অনুষ্টুপ মজুমদার।একদিকে যখন ধীরগতিতে ইনিংস গড়ার কাজ করছিলেন বাঁ-হাতি সৌরভ, অন্যদিকে দাপুটে ব্যাটিং করছিলেন অনুষ্টুপ। শেষ অবধি ১১২ বলে শতরান করেন অনুষ্টুপ। ১২৫ রান করেন তিনি। কিন্তু অভিষেকে শতরানের দোরগোড়ায় গিয়েও পারলেন না সৌরভ। ৯৬ রানে আউট হন তিনি। দুজনে মিলে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন।অন্ধ্রপ্রদেশের হওয়ে ললিত মোহন নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন নিতিশ রেড্ডি এবং শোয়েব খান।

আরও পড়ুন-প্র.তারণার শি.কার ধোনি, মামলা দায়ের আদালতে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...