Saturday, April 4, 2026

কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক! তল্লাশি চালাচ্ছে বোম্ব স্কোয়াড

Date:

Share post:

কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক! কলকাতা পুলিশকে ই-মেইল করে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইল প্রেরকরা নিজেদের জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করেছে। গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টিকে হালকাভাবে না নিয়ে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে।

পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের নিজস্ব ই-মেল আইডিতে একটি মেইল এসেছে ভোর চারটে নাগাদ। ‘টেরোরাইজার ১১১’ নামের এক সংগঠনের নামে পাঠানো ওই ইমেলে দাবি করা হয়েছে, তারা একটি জঙ্গি সংগঠন। কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় তারা বোমা রেখেছে। সংবাদমাধ্যমে তাদের নাম না দিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে।

ওই ইমেল পাওয়ামাত্রই পার্কস্ট্রিটের ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয় বম্ব স্কোয়াড। দ্রুত মিউজিয়াম খালি করে দেওয়া হয়। আপাতত গোটা জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...