Saturday, April 4, 2026

ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে খলিস্তানিদের তাণ্ডব, দেওয়ালে মোদি বিরোধী স্লোগান

Date:

Share post:

বিদেশের মাটিতে হিন্দু মন্দিরে ফের একবার খালিস্তানি তাণ্ডব। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক হিন্দু মন্দিরে লেখা হল লেখা হল মোদি বিরোধী স্লোগান। ক্যালিফোর্নিয়ার নিউইয়র্কের স্বামীনারায়ণ মন্দিরে হামলার পর হিন্দু মন্দিরে খলিস্তানিদের তাণ্ডবে বাড়ছে উদ্বেগ।

ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে একটি হিন্দু মন্দিরে খলিস্তানপন্থী গ্রাফিতি আঁকা হয়েছে। সেখানে লেখা হয়েছে “মোদি ইজ টেররিস্ট, খালিস্তান জিন্দাবাদ”। জানা গিয়েছে, হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের কর্মীরা এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। একইসঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের সঙ্গেও। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ঘটনার বিবরণ দিয়ে এক্স মাধ্যমে একটি পোস্ট করেছে। তারা যে ছবি পোস্ট করেছে, তাতে স্পষ্ট মন্দিরের সামনের তোরণে কালো রঙ দিয়ে “মোদি ইজ টেররিস্ট, খালিস্তান জিন্দাবাদ” স্লোগান লেখা হয়েছে। এই সংস্থা ইতিমধ্যেই ঘটনার বিবরণ দিয়ে মন্দিরের নিরাপত্তা বাড়ানোর দাবি করেছে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...