Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ব্রিজভূষণ-এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং

Date:

Share post:

এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিলেন কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি সঞ্জয় সিং। আর তারজন্য আদালতে যেতে চলেছে ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ।একই সঙ্গে কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছেন তাঁরা ১৬ জানুয়ারি।নবনির্বাচিত কুস্তি সংস্থার প্যানেলকে নির্বাচনের তিনদিন পরেই সাসপেন্ড করে ক্রীড়ামন্ত্রক।

এই নিয়ে সঞ্জয় সিং বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি। আমরা অ্যাড-হক প্যানেল বা ক্রীড়ামন্ত্রকের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি না। ”

এদিকে, কুস্তি সংস্থার অস্থায়ী দায়িত্বে থাকা অ্যাডহক প্যানেল জানিয়েছে গতবছরের অনুর্ধ্ব-১৫ ও অনুর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপ চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে। অ্যাডহক প্যানেলের প্রধান ভূপিন্দর সিং বাজওয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। পাশাপাশি জানানো হয়েছে, ২০২৪ জাতীয় চ্যাম্পিয়নশিপ আলাদা ভাবে আয়োজিত হবে। কুস্তি সংস্থায় চলা এত দিনের অচলাবস্থার জন্য গত বছরের বয়সভিত্তিক এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করা যায়নি। যাতে সমস্যায় পড়েন বহু কুস্তিগির।

গত ২১ ডিসেম্বর সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন সঞ্জয় সিং, যিনি যৌন হেনস্তায় অভিযুক্ত প্রাক্তন ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ।কিন্তু সেই নির্বাচনের তিনদিন পরেই নির্বাচিত নতুন কমিটিকে সাসপেন্ড করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে ক্রীড়া মন্ত্রক ভূপেন্দর সিং বাজওয়াকে চেয়ারম্যান করে অ্যাড-হক কমিটি তৈরি করে। আপাতত সেই কমিটিই ফেডারেশনের দায়িত্ব সামলাচ্ছে। আর দায়িত্ব নিয়েই ফেব্রুয়ারির শুরুতে জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে এই কমিটি। কিন্তু এই নতুন কমিটিকে স্বীকৃতি দিতে চান না সঞ্জয় সিং। সেই কারণে আগামী ১৬ জানুয়ারি ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকও ডেকেছে সাসপেন্ড হওয়া কমিটি।

আরও পড়ুন-অবশেষে হারিয়ে যাওয়া টুপি ফিরে পেলেন ওয়ার্নার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...