Tuesday, June 23, 2026

অবশেষে হারিয়ে যাওয়া টুপি ফিরে পেলেন ওয়ার্নার, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

Date:

Share post:

অবশেষে টুপি ফিরে পেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। জীবনের শেষ টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপিটি হারিয়ে ফেলেছিলেন ওয়ার্নার। তা খুঁজে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদনও করেছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই টুপি খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু ব্যাগ কীভাবে হারিয়েছিল তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ।

এই নিয়ে , ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, “ব্যাগ কীভাবে কোথায় গিয়েছে তা আমরা জানি না। প্রচুর সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। অনেকে অনেক ভাবে খোঁজার চেষ্টা করেছে। কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না।” এদিকে ওয়ার্নার টুপি পেয়ে আপ্লুত। একটি ওয়ার্নারের অভিষেক ম্যাচের টুপি। অন্যটি পরে এখন খেলেন ওয়ার্নার। তিনি টুপি ফেরত পেয়ে বলেন, “আমার টুপি ফেরত পেয়েছি। দারুণ একটা খবর। হোটেল, দল, এবং আরও যারা টুপি খুঁজতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ।”

পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সেই টেস্টের আগে টুপি হারিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে তাঁর ব্যাগ কেউ নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই ব্যাগের মধ্যেই ছিল ব্যাগি গ্রিন টুপি। ওয়ার্নার জানিয়েছিলেন যে, তাঁকে ব্যাগ ফেরত দিলে, তিনি উপহার হিসাবে সেই রকম দেখতে একটি ব্যাগ তাঁকে উপহার দেবেন। শেষ পর্যন্ত ব্যাগ এবং টুপি ফেরত পেলেন ওয়ার্নার।ব্যাগ পাওয়া গিয়েছে হোটেল থেকেই।

আরও পড়ুন-প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বুমরাহ

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...