Saturday, June 13, 2026

অনুমতি ছাড়া ধর্মতলা ঢুকলে ‘বাতিল’ বাস-পারমিট, নির্দেশ আদালতের

Date:

Share post:

কলকাতা শহরের কেন্দ্রবিন্দু এসপ্লানেড সেন্ট্রাল বাস টার্মিনাস (Esplanade-Central Bus Terminus) এলাকায় বিভিন্ন জেলা ও শহরতলি থেকে যে সব বাস আসে তাদের সঠিক পারমিট না থাকলে এবার সেই বাসের পারমিট পুরোপুরি বাতিল (cancellation) করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রীতিমত মাঠে নেমে বাসের পারমিট পরীক্ষা করার নির্দেশ দেওয়া হল রাজ্য পরিবহন দফতর ও কলকাতা পুলিশকে।

পুরোনো একটি মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার আগেই ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস ঢোকার ওপর শর্ত লাগু করে। জেলা বা শহরতলি থেকে ধর্মতলা বাসস্ট্যান্ডে বাস এনে শহিদ মিনারের পাদদেশ থেকে ছাড়ার ক্ষেত্রে থাকতে হবে রাজ্য পরিবহন দফতরের (state transport department) নির্দিষ্ট পারমিট। এমনকি ২০০৪ সালের পর থেকে নতুন করে পারমিট দেওয়া বন্ধও করে দেওয়া হয়। পারমিট না থাকলে কলকাতা পুলিশের সহযোগিতায় জরিমানা আদায়ের প্রক্রিয়াও চালু রয়েছে। তারপরেও শহরের মধ্যমণি এই বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত এমন বহু বাস আসছে যাদের এই বাসস্ট্যান্ডে আসার অনুমতি নেই।

এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সরকারের জরিমানা আদায়ের পরও বন্ধ করা যাচ্ছে না বাসমালিকদের বেআইনি কার্যকলাপ। ফলে আরও কড়া নির্দেশ আদালতের। সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়, পরিবহন দফতরের একটি প্রতিনিধি দল এই এলাকায় প্রতিটি বাসে তদন্তে নামবে। সঠিক পারমিট না থাকলে প্রথমে গাড়িটিকে আটক (detained) করা হবে। যে গাড়ি আগেও পারমিট না থাকার কারণে জরিমানা দিয়েছে বলে দেখা যাবে, সেই গাড়িকে প্রথমে শোকজ (show-cause) নোটিশ ধরানো হবে। এবং তারপর পারমিট বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্ট। এই গোটা প্রক্রিয়ায় পরিবহন দফতরকে সহযোগিতা করবে কলকাতা পুলিশ।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...