Wednesday, June 24, 2026

ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি পেলেন সুজয়কৃষ্ণ!

Date:

Share post:

মামলায় যুক্ত না করেই কী ভাবে কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হল এ প্রশ্ন নিয়ে বিচারপতি সৌমেন সেনের (Soumen Sen)বেঞ্চে আবেদন করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) আইনজীবিরা। শুক্রবার ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি দিলেন বিচারপতি সেন। অমৃতা সিনহার (Amrita Sinha) নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই মামলা বলে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার নির্দেশনামা না থাকায় মামলা করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবিরা। কণ্ঠস্বরের নমুনা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ রয়েছে যে আদালতের অনুমতি ছাড়া নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। তাহলে ইডি কোন এক্তিয়ারে মামলায় যুক্ত না করেই তড়িঘড়ি ভয়েস স্যাম্পেল টেস্ট করল তা নিয়েই এবার ডিভিশন বেঞ্চে যাচ্ছেন নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...