Saturday, June 20, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন বুমরাহ

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে টিম ইন্ডিয়ার বোলার। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ এবং দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরাহ। আর এর সুবাদে ম্যাচের সেরা হন সিরাজ এবং সিরিজ সেরা বুমরাহ। আর সিরিজ সেরা হতেই নজির গড়লেন যশপ্রীত। প্রথম ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সিরিজ সেরা হলেন তিনি ।

প্রাটিয়াদের বিরুদ্ধে দু’ম্যাচে ১২ উইকেট তুলে নেন বুমরাহ। কেপটাউনে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সেই ইনিংসে বুমরহর নেন ২ উইকেট। পরের ইনিংসে ৬ উইকেট তুলে নেন যশপ্রিত। প্রথম ম্যাচেও সেঞ্চুরিয়ানে একটি ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ১২ উইকেট নিয়ে দুই দল মিলিয়ে সিরিজে সব থেকে বেশি উইকেট বুমরাহর। সেই কারণে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। তবে একক ভাবে নয়। জীবনের শেষ টেস্ট খেলতে নেমে ডিন এলগার সিরিজ সেরা হয়েছেন। তাঁদের যুগ্ম ভাবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

সিরিজ সেরা হয়ে বুমরাহ বলেন, “এই মাঠের জন্য আমার হৃদয়ে আলাদা জায়গা রয়েছে। টেস্ট ক্রিকেট খেলা আমার স্বপ্ন ছিল। এই মাঠেই সেটা পূরণ হয়েছে। প্রথম ম্যাচের স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে থাকবে। আজকের দিনটা নিয়েও বেশ খুশি। আমরা জানি যে বিদেশে বোলিং করতে গেলে আরও ধারাবাহিক হতে হবে। সেই চেষ্টা করেছি।”

আরও পড়ুন-মাত্র দেড়দিনে শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট, কোন রহস্যে বাজিমাত, ফাঁস করলেন রাহুল

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...