Saturday, April 4, 2026

প্রাক্তন সেনাপ্রধানের আত্মজীবনীতে তথ্য ফাঁ.সের বি.স্ফোরক অভিযোগ! বই প্রকাশ নিয়ে তুঙ্গে জল্পনা

Date:

Share post:

লাদাখ (Ladakh) নিয়ে ভারতের মাথাব্যথা-সহ একাধিক বিষয়ে অস্থিরতার বিশদ বিবরণ নিয়ে নিজের স্মৃতিকথা ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ (Four Stars of Destiny) সাজিয়েছেন প্রাক্তন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভান (M M Naravan)। আর তাঁর বইপ্রকাশ নিয়েই এবার জোর জল্পনা শুরু। তবে নারাভানের স্মৃতিকথাতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যখন ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। আর সেকারণেই তাঁর বই নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে খবর। পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চিনের সংঘর্ষের পর কেটে গেছে ৩ বছরের বেশি সময়। সেদিক ঠিক কী ঘটেছিল তা নিজের আত্মজীবনীতে (Autobiography) তুলে ধরেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। পাশাপাশি সংঘর্ষের ঘটনাটি চিন সরকার যাতে কোনওভাবেই ভুলে না যায়, সে ব্যাপারেও পরামর্শ দিয়েছেন প্রাক্তন সেনাপ্রধান। তবে নারাভানের বইয়ের তথ্য সামনে এলে লোকসভা নির্বাচনের আগে বড় সমস্যায় পড়তে পারে বিজেপি। আর সেকারণেই বইটি প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে ৩১ আগস্ট, ২০২০ রাতে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখে তাঁর সঙ্গে কথোপকথনের বিস্তারিত প্রকাশ করা হয়েছে সেই আত্মজীবনীতে। ১৮ ডিসেম্বর সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ‘ফোর স্টারস অফ ডেসটিনি’ স্মৃতিকথার কিছু অংশ প্রকাশ করে। এই বইটির প্রকাশক পেঙ্গুইন র‍্যান্ডম হাউসকে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বইটির সফট কপি শেয়ার না করতে বলা হয়েছে। এই পুরো মহড়ায় প্রতিরক্ষা মন্ত্রকও কোনও না কোনও স্তরে জড়িত ছিল বলে এই স্মৃতিচারণে দাবি করা হয়েছে। পাশাপাশি ‘ফোর স্টারস অফ ডেসটিনি’-তে নারভানে রাজনাথ সিংয়ের নির্দেশাবলীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী, বিদেশ মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং চিফ অফ ডিফেন্স স্টাফ-এর মধ্যে সেই রাতে ফোন কলের কথাও বর্ণনা করেছেন। তবে এর আগে চলতি মাসেই বইটি বাজারে প্রকাশের কথা ছিল।

তবে বই প্রকাশে বিলম্ব কেন? সেই প্রতিক্রিয়ার জন্য জেনারেল নারাভানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ সংক্রান্ত নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেননি। জেনারেল নারাভানে বলেন, ‘আমার যা করার ছিল আমি করেছি এবং পাণ্ডুলিপিটি প্রকাশকদের কাছে জমা দিয়েছি কয়েক মাস আগে। বিলম্ব হয়েছে কি না তা প্রকাশকদের উপর নির্ভর করে। তারা আমাকে সবকিছু বলবে এমনটা আশা করা যায় না।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...