Saturday, June 20, 2026

একাধিক শর্ত মেনে নেতাই যেতে হবে শুভেন্দুকে, পুলিশকে ভিডিওগ্রাফির নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে বেশ কিছু শর্ত মানার নির্দেশ দেওয়া হয়েছে।নির্দেশে বলা হয়েছে, শহিদ বেদীতে মাল্যদান করার সময়ে কোনওরকমের রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না বিরোধী দলনেতা।
আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বিরোধী দলনেতা নেতাই গ্রামের শহিদ বেদীতে মাল্যদান করতে পারবেন। এই অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এজন্য পুলিশকে সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গণহত্যার ঘটনা ঘটে। অভিযোগ, মাওবাদী মোকাবিলার নামে সেই সময় গ্রামের মধ্যেই সশস্ত্র বাহিনীর ক্যাম্প গড়েছিল সিপিএম। ৭ জানুয়ারি ওই ক্যাম্প থেকে গ্রামের নিরীহ মানুষের ওপরে গুলি চালানো হয় বলে অভিযোগ। মৃত্যু হয় বেশ কয়েকজনের।ওই বছরই রাজ্যে পালাবদল হয়।সেইসময় থেকে প্রতি বছর নেতাই গ্রামে শহিদদের স্মরণে ৭ জানুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর পুলিশ তাঁকে গ্রামে ঢুকতে বাধা দিয়েছিল বলে অভিযোগ।

এবারে আগাম অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। ওই মামলার শুনানিতেই বিচারপতি শুভেন্দুকে ৭ জানুয়ারি ১ ঘণ্টার জন্য নেতাই গ্রামের শহিদ বেদীতে মাল্যদানের অনুমতি দিয়েছেন।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...