Tuesday, June 23, 2026

মাত্র ৯ দিনেই মোহভঙ্গ! রেড্ডির দল থেকে ইস্তফা অম্বাতি রায়ডু

Date:

Share post:

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে পা রেখে দেশবাসীকে চমক দিয়েছিলেন অম্বাতি রাইডু। গত ২৮ ডিসেম্বর তিনি যোগ দেন জগনমোহন রেড্ডির দল ওয়াই এস আর কংগ্রেসে(YSRCP)। তবে মোহভঙ্গ হল ৯ দিনেই। শনিবার সোশ্যাল মিডিয়া পোষ্টে রাইডু জানিয়ে দিলেন রাজনীতি থেকে সরছেন তিনি।

৬ জানুয়ারি অর্থাৎ শনিবার সকালে একটি টুইট করেন রায়ডু। যেখানে তিনি লেখেন, ‘আমি সবাইকে জানাচ্ছি যে আমি YSRCP পার্টি ছেড়ে দিয়েছি এবং কিছু সময়ের জন্য রাজনীতি থেকে সরে গেলাম। সময় হলে আমার পরবর্তী পদক্ষেপ আমি জানিয়ে দেব।’ কয়েকদিনের মধ্যে রাজনীতি থেকে রায়ডুর ইউটার্ন নিয়ে চমকে গিয়েছেন সকলেই।

উল্লেখ্য, ২০২৩ সালের IPL জেতার পর তিনি ট্রফি নিয়ে জগনমোহন রেড্ডির সঙ্গে দেখা করতে যান। সেই সময় বোঝা গিয়েছিল তিনি রাজনীতিতে যোগ দেবেন। তিনি এরপর জানিয়েছিলেন জগনমোহন রেড্ডি তাঁর অনুপ্রেরণা। জগন যেভাবে তরুণদের জন্য কাজ করছেন তাতে তিনি মুগ্ধ বলে জানান। এরপর কিছুটা সময় নিয়ে ২৮ ডিসেম্বর রাজনীতিতে সরকারিভাবে যোগ দেন তিনি। জগনমোহন রেড্ডির দলে তাঁর যোগদানের সময় উপস্থিত ছিলেন জগনমোহন রেড্ডি সহ দলের বাকি উঁচু পদের সদস্যরা। বিজয়ওড়াতে তাঁর হাতে দলে পতাকা তুলে দেওয়া হয়। তবে মাত্র ৯ দিনেই রাজনীতি থেকে বিশ্রাম নিলেন রাইডু।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...