Saturday, April 4, 2026

কী বলছে জ্ঞানবাপী সমীক্ষার রিপোর্ট, আজই সিদ্ধান্ত জানাবে আদালত 

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Masjid) বিতর্ক আরও একবার শিরোনামে উঠে এসেছে। মসজিদ কমিটির আবেদন খারিজ করে, জ্ঞানবাপীতে মন্দির সংস্কারের (temple restoration) পক্ষে রায় দিয়েছিল আদালত। গত ১৮ ডিসেম্বর হাইকোর্টে দুটি মুখবন্ধ খামে বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দেয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। তারপরই মামলাকারী পক্ষের বিরুদ্ধে নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। গতকাল বিচারক অজয় কুমার বিশ্বাস জানান যে আজ শনিবার তিনি এই বিষয়ে নির্দেশ দেবেন।

গত বছর জুলাই মাসে বারাণসী জেলা আদালতে হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ‘সিল’ করা এলাকার বাইরে ASI-কে সমীক্ষার অনুমতি দিয়েছিলেন। কিন্তু তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। সাময়িকভাবে স্থগিতাদেশ থাকলেও , পরবর্তীতে এলাহাবাদ হাইকোর্ট গত ৩ অগস্ট ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদন খারিজ করে এএসআই সমীক্ষায় ছাড়পত্র দেয়। সেইমতো ৪ আগস্ট থেকে মসজিদ চত্বরের ‘সিল’ করা এলাকার বাইরে সমীক্ষার কাজ শুরু করেছিল এএসআই-এর বিশেষজ্ঞ দল। ডিসেম্বরের ১৮ তারিখে রিপোর্ট জমা পড়ে আদালতে। এরপর সেই রিপোর্ট প্রকাশ্যে আনার ক্ষেত্রে স্থগিতাদেশ চেয়ে আবার এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। যদিও তা খারিজ করে ছমাসের মধ্যে রায় ঘোষণার কথা বলে আদালত। আজ কোন তথ্য সামনে আসে এখন সেটাই দেখার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...