Friday, April 3, 2026

ভারুচ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল আপ! মোদিরাজ্যে গিয়ে বিজেপিকে তু.লোধনা কেজরিওয়ালের

Date:

Share post:

মোদিরাজ্যে গিয়ে এবার বিজেপিকেই (BJP) নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। পাশাপাশি কারাবন্দী চৈতার ভাসাভাকে (Chaitra Vasava) গুজরাটের (Gujrat) ভারুচ লোকসভা আসন (Bharuch Loksabha Seat) থেকে আপ (Aam Aadmi Party) প্রার্থী হিসাবে ঘোষণা করেন কেজরি। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি ডাকাতদের থেকেও ভয়ংকর”। কেজরীওয়াল আরও জানান,  তোলাবাজির মামলায় অভিযুক্ত চৈতার ভাসাভা এবং তাঁর স্ত্রী শকুন্তলার জন্য আম আদমি পার্টির পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ভাসাভার মতো “সিংহকে” জোর করে ক্ষমতাবলে খাঁচায় আটকে রাখার জন্য বিজেপিকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল বলেন, ভারুচ লোকসভা আসনে ভাসাভাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে রবিবার আদিবাসী আবেগের কথা মাথায় রেখে কেজরিওয়াল উপজাতি সম্প্রদায়কে ভারুচের উপর বিজেপির ‘অপমানের প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি আপনার ছেলেকে এবং আমাদের ভাই চৈতার ভাসাভাকে গ্রেফতার করেছে, কিন্তু আরও হতাশাজনক হল চৈতারের স্ত্রী শকুন্তলাবেনকে গ্রেফতার করা। বিজেপি আপনাদের সম্প্রদায়ের পুত্রবধূকে গ্রেফতার করেছে। এটা সমগ্র সম্প্রদায়ের কাছে চূড়ান্ত অপমানের।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, দিল্লিবাসীর মাথাপিছু আয় ১৪ শতাংশ বৃদ্ধির খবরে কেজরিওয়াল বলেন, এটি তাঁর সরকারের নেওয়া সম্মিলিত “কঠোর পরিশ্রম” এবং “উদ্ভাবনী এবং অগ্রসর পদক্ষেপ” এর ফল। যদিও এখনও তাঁদের অনেক পথ অতিক্রম করা বাকি রয়েছে বলেই মত কেজরিওয়ালের।

 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...