Wednesday, June 24, 2026

BreakFast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ক্রীড়া জগত-এ ফের শোকের ছায়া। প্রয়াত ব্রাজিলের কিংব্দন্তি প্রাক্তন ফুটবলার মারিও জাগালো। মৃত্যুকালে বয়স হওয়েছিলো ৯২ বছর। ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের শেষ সদস্য ছিলেন মারিও। খেলোয়াড় এবং কোচ হিসাবে তিনি জিতেছেন মোট ৪টি ফুটবল বিশ্বকাপ।এদিন তাঁর মৃত্যুর খবর জানানো হয় সোশ্যাল মিডিয়ায়।

২) ভারতীয় ফুটবলে আসতে চলেছে অ্যাডিশানাল ভিডিও রিভিউ সিস্টেম এভিআরএস(Additional Video Review System)। রেফারিদের সিদ্ধান্ত নিয়ে নানা অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা এআইএফএফ। এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে এনিয়ে রেফারিদের সতর্ক করার পাশাপাশি কর্মশালা আয়োজনের কথাও বলেন।

৩) একই দলের দুই দল। কোন দল বৈধ তা জানার কোনও উপায় নেই।দল নির্বাচন করতে শেষ মাঠে নামাতে হলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহার দলকে নিয়ে। বিহার ক্রিকেট সংস্থার সভাপতি এবং সচিবের মধ্যে ঝামেলার জেরেই তৈরি হয় এই অদ্ভুত পরিস্থিতি। অবস্থা সামলাতে কাজে লাগাতে হল পুলিশকেও।

৪) রঞ্জিট্রফিতে দুরুন্ত শুরু বাংলার। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৯ রান করলো মনোজ তিওয়াড়ির দল। বাংলার হওয়ে এদিন ব্যাট হাতে ৭০ রান অভিষেক পোড়েল। দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান অন্ধ্রপ্রদেশের। ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ।দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট তুলে নিতে চাইবেন আকাশেরা । বাংলার হয়ে একটি করে উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক, আকাশদীপ এবং মহম্মদ কাইফ।

৫) এবার মোহনবাগান ক্লাবে জাদুঘর। এর আগে ইস্টবেঙ্গল ক্লাব সংগ্রহশালা তৈরি করেছিল। তবে মোহনবাগান আরও বড় আকারে তুলে ধরবে তাদের সংগ্রহশালাকে। শনিবার ক্লাবের কর্মসমিতির বৈঠকে জাদুঘর তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন –Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...