Friday, April 3, 2026

উদয়পুরের বিলাসবহুল রিসর্টে ইরা-নূপুরের স্যোশাল ম্যারেজ!

Date:

Share post:

প্রেমিক নূপুর শিখরের (Nupur Sikhar) সঙ্গে আইনি বিয়ে সেরে নতুন বছরেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন আমির কন্যা ইরা খান (Ira Khan)। গত ৩ জানুয়ারি মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ বৃত্তে চার হাত এক হয়েছে। এ বার সাবেকি রীতিতে বিয়ের পালা। সেই জন্যই মরু রাজ্যে পা রেখেছেন নব দম্পতি। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী তিনদিন ধরে উদয়পুরের তাজ আরাবল্লী রিসর্টে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান(Wedding Programme of Ira Khan and Nupur Sikhar)।

আমির কন্যার বিয়েতে চমক দিয়েছিলেন বর। যোগিংয়ের পোশাক পড়ে এসে আইনি বিয়ে সেরেছিলেন নূপুর। আর পাঁচ জনের থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠানের চেয়ে আলাদা, সে কথার প্রমাণ উদয়পুরেও মিলল। বিয়ের অনুষ্ঠানের আগে সুইমিং পুলের ধারে শরীরচর্চা করেই সময় কাটালেন নবদম্পতি ও তাঁদের বন্ধুরা। এবার সাবেকি রীতি মেনে গায়েহলুদ থেকে মেহেন্দি, সঙ্গীত— সবই করবেন ইরা ও নূপুর। একে অপরের হাত ধরে একেবারে সনাতনী স্টাইলে সাত পাক ঘোরারও নাকি পরিকল্পনা নাকি রয়েছে তাঁদের। মরুরাজ্যে হাইপ্রোফাইল অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় রয়েছেন শাহরুখ খান, সলমন খান, অমিতাভ বচ্চনও। ইতিমধ্যেই ওই হোটেলের ১৭৬ টি রুম বুক করা হয়েছে বলে খবর। আগামী ১৩ জানুয়ারি নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ইরা ও নূপুরের রিসেপশন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...