Wednesday, April 1, 2026

“আমোদ পেলাম, এত ভ.য়”: ফের ঘৃ.ণ্য রাজনীতি শুভেন্দুর! ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) শহিদ দিবসের কর্মসূচি পালনের অনুষ্ঠান নিয়ে ফের প্রতিহিংসার রাজনীতি বিজেপির (BJP)। শহিদ দিবসের আগের দিন রাতে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে একাধিক জায়গায় পোস্টার, ফ্লেক্স দিয়ে মিথ্যাচার বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুগামীদের। এদিন নন্দীগ্রামের একাধিক জায়গায় গদ্দারের নেতৃত্বে কার্যত ভয় পেয়েই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে পড়ল পোস্টার (Poster)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, “নন্দীগ্রামে রবিবার ভোর চারটের পর শহীদতর্পণে যাওয়ার কথা আমার। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাও আছে। তার আগে শনিবার রাতেই আমাকে গালমন্দ করে পোস্টার, ফ্লেক্স। বলছে ‘গো ব্যাক’। কী অধিকারী, এত ভয় !!!! আমোদ পেলাম”।

উল্লেখ্য, রবিবার শহীদতর্পণের পাশাপাশি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠান রয়েছে। প্রতিবারের মতো এবারও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কুণাল ঘোষ-সহ তৃণমূলের একাধিক উচ্চপদস্থ নেতা-নেত্রীরা। তবে তৃণমূল প্রথম থেকেই জানিয়ে আসছে, এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফে। এই প্রথম নয় এর আগেও একাধিকবার নিজের জন্মস্থান নন্দীগ্রামে ঢুকতে না পেরে বহু নাটক করেছেন গদ্দার, দলবদলু শুভেন্দু। নন্দীগ্রামের মানুষ তাঁকে অনেকদিন আগেই বাতিলের খাতায় নাম তুলে দিয়েছেন। তবুও নিজেকে ভাসিয়ে রাখতে এভাবেই পোস্টার, ফ্লেক্স দিয়ে মানুষকে হেনস্থা ও ভুল বোঝানো হচ্ছে। জানা গিয়েছে, রবিবার নন্দীগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে শুভেন্দুরও।

উল্লেখ্য, রবিবার লালগড়ের নেতাইয়ের পাশাপাশি নন্দীগ্রামেও শহিদ দিবস পালন করার কথা রয়েছে বিজেপির। পুলিশ নির্দেশ না দিলেও পরে জোর করে হাই কোর্টের দ্বারস্থ হয়ে অনেক অনুরোধের পর মেলে অনুমতি। আর সেই অনুষ্ঠানের আগেই গদ্দারের দেউলিয়াপনা দেখে চরম কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

 

 

 

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...