Monday, April 6, 2026

হাসপাতালে ভর্তি মন্ত্রী স্বপন দেবনাথ, চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল

Date:

Share post:

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটিরশিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিউমনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।শনিবার পূর্বস্থলীর বাড়িতেই ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন।রাতেই তাঁকে কলকাতায় আনা হয়েছে। ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।আগামী কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে।

এর আগেও তাঁকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কোভিড চলাকালীন ২০২০ সালের অগস্ট মাসে প্রবল শ্বাসকষ্টের সমস্যা হয় তাঁর। সেই সময় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর লালারস পরীক্ষা করা হয় এবং কোভিড পজ়িটিভ ধরা পড়ে মন্ত্রীর। সেই সময় স্বপনবাবু বিভিন্ন জেলায় কোভিড হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন।এছাড়াও তাঁর একাধিক শারীরিক জটিলতা রয়েছে।চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...