Saturday, March 28, 2026

Bangladesh Election: বাংলাদেশে মাত্র ৪০ শতাংশ ভোট পড়েছে, জানাল নির্বাচন কমিশন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা:  বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা।বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, মোট ৪০ শতাংশ ভোট পড়েছে। তবে শেষ পর্যন্ত সেটি বাড়তে বা কমতে পারে বলে জানান তিনি।নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গির আলম জানিয়েছেন,সারা দেশে মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
জাল ভোট বা জাল ভোট দিতে সাহায্য করার জন্য ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং অফিসার আছেন। নতুনভাবে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে।

নিরাবাচন কমিশনের সচিব বলেছেন, দুএকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হয়েছে।শেষ মুহুর্তে দুজন নির্বাচনী আধিকারিক মারা গিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।কিছু কিছু অভিযোগ এসেছি, ব্যালটে সিল মারার। মনিটরিং সেল সেগুলি পর্যবেক্ষণে রেখেছে।প্রয়োজনে ব্যবস্থাও নেওয়া হয়েছে। শেষ মূহুর্তে একজনের প্রার্থী পদ বাতিল করা হয়েছে।এবারের নির্বাচনে বিএনপি নির্বাচন বর্জন করে। সেজন্য ভোট কিছুটা কম পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যালট সিল করা হয়েছে। সেগুলিকে চূড়ান্ত গণনা থেকে বাদ দেওয়া হবে। কারণ সেগুলোর পেছনে সিল বা স্বাক্ষর নেই।

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...