Monday, April 6, 2026

হামলা চালানোর আগে আটক, বোমা ফেটে জখম ২ দুষ্কৃতী

Date:

Share post:

বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর আগেই গ্রেফতার দুই দুষ্কৃতী। রবিবার সকালে বীরভূমের নলহাটি থানার (Nalhati police station) সরধা গ্রামের কাছে একটি বিস্ফোরণের জেরে আটক (detained) করা হয় ওই দুই দুষ্কৃতীকে। আটক করা হয় গুলি ও আগ্নেয়াস্ত্র।

নলহাটির সরধা গ্রামের ওপর দিয়ে একটি বাইকে করে বোমা নিয়ে যাচ্ছিল মুকুলেসুদ্দিন আলি ও শেখ রাহুল নামে দুই দুষ্কৃতী। পেট্রোল পাম্পের কাছে হঠাৎ বোমা ফাটে। আহত হয় দুই দুষ্কৃতীই। গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে এবং খবর দেওয়া হয় নলহাটি থানায়। পুলিশ এসে তল্লাশি চালালে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুষ্কৃতীরা জানায় হামলা চালানোর জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল তারা। সেই সময়ই বোমা ফেটে যায়। পুলিশ তাদের আটক করে। আহত হওয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয় নলহাটি ব্লক হাসপাতালে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...