Wednesday, June 24, 2026

লোকসভা ভোটের আগে ফের পদ্মশবিরে ভা.ঙন! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কোচবিহার জেলা সম্পাদকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের পদ্মশিবিরে ভাঙন। এবার গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) নাম লেখালেন বিজেপির (BJP) কোচবিহার (Coochbehar) জেলা সম্পাদক জয়দীপ ঘোষ। সূত্রের খবর, রবিবার রাতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন জয়দীপ ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) এবং জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

জয়দীপের তৃণমূলে যোগদান প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন, “জয়দীপ বিজেপিতে মর্যাদা পাচ্ছিলেন না। তাই তিনি তৃণমূলে ফিরে এসেছেন। আমরাও চাইছিলাম জয় ফিরে আসুন। ওখানে গিয়ে জয় ভালো নেই, তা আগেই জেনেছিলাম। ও এখন বুঝেছে। তাই নিজের ঘরে ফিরে আসতে চাইছিল। জয় কয়েকমাসে বুঝেছে, ওর আসল ঘর কোনটা”। উল্লেখ্য, দিন পাঁচেক আগেই রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো ভাই। বিজেপিতে থেকে কোনওভাবেই তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ তুলে তৃণমূলে যোগদান করেন দুজনে। আর তার কিছুদিন কাটতে না কাটতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির কোচবিহার জেলা সম্পাদক।

তবে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর জয়দীপ ঘোষ অবশ্য তেমন কোনও মন্তব্য করেননি। কিন্তু কেন জয়দীপ বিজেপি ছাড়লেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এবিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...