Wednesday, April 1, 2026

বিলম্বিত বোধোদয়, সময়ের গুরুত্ব বুঝে বামেদের ব্রিগেডে বৃদ্ধতন্ত্রের অবসান

Date:

Share post:

“দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না”, “পক্ককেশ ছাড়া নেতা হওয়া যায় না”, দলের অন্দরে হোক কিংবা বাইরে, সিপিএম তথা বামেদের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। তবে রবিবারের ব্রিগেডে একটু হলেও বদলেছে সেই ছবি। সাদা চুলের বাম নেতাদের বিলম্বিত বোধোদয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মের প্রয়োজনীয়তা বুঝেছে আলিমুদ্দিনের নেতারা।

রবিবার তারুণ্যের ব্রিগেডে মীনাক্ষী, সৃজন, ধ্রুবজ্যোতি, কলতানরা যখন বক্তব্য রাখছেন, তখন শ্রোতার আসরে বসে তা মন দিয়ে শুনলেন বিমান বসু, সুজন চক্রবর্তীরা। ডিওয়াইএফআই রবিবার ব্রিগেডে যে সমাবেশ করেছিল, তাতে সকল স্তরের নেতাদের জানানো হয়েছিল আমন্ত্রণ। তবে তারুণ্যে ভর করে বৃদ্ধতন্ত্রের অবসানের স্পষ্ট বার্তা ছিল ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ব্রিগেডে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ দু’একজন সিনিয়র লিডার বক্তার তালিকায় থাকলেও দলের প্রবীণ নেতারা কিন্তু শ্রোতার আসনেই ছিলেন! আর মঞ্চ আলো করে বসেছিল, সিপিএমের ছাত্র-যুবরা। মূল বক্তার তালিকাতেও তারুণ্যের জয়গান।

আসলে সিপিএম বুঝেছে এ রাজ্যে তৃণমূলকে মোকাবিলা করতে হলে নতুন প্রজন্মকে তুলে আনতে হবে। কারণ, বাংলার মানুষ এখনও ভুলতে পারেনি ৩৪ বছর বামেদের অপশাসন, অত্যাচারের কাহিনী। সিপিএমের পক্ককেশী নেতাদের গায়ে এখনও গন্ধ রয়েছে মরিচঝাঁপি থেকে নন্দীগ্রামের গন্ধ।

 

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...