Wednesday, June 24, 2026

তদন্তে সিআইডি-ই, সুপ্রিম কোর্টে ধাক্কা বিচারপতি অমৃতা সিনহার স্বামীর

Date:

Share post:

হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে ওঠা সম্পত্তি মামলা সিআইডি-র হাতেই, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালতে রীতিমতো ধাক্কা খেলেন প্রতাপ দে। সুপ্রিম কোর্টে (Supreme Court) সোমবার খারিজ হয়ে গেল তাঁর আবেদন।

এক বিধবা মহিলা এবং তাঁর মেয়ের দায়ের করা সম্পত্তি সংক্রান্ত (property dispute) একটি মামলায় অভিযুক্ত বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে। বিচারপতি স্ত্রীর ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে আইনজীবী দে-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগকারীরা । আদালতের নির্দেশে এই মামলার তদন্ত চালিয়ে যায় সিআইডি। বিচারপতির স্বামীকে তলব করেন তদন্তকারী আধিকারিকরা।

তদন্ত চলাকালীন এই মামলা সিবিআই -এর হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে যান বিচারপতির স্বামী। সোমবার ছিল সেই মামলার শুনানি। প্রতাপ দে-র আবেদন সরাসরি খারিজ করে দিয়ে সিআইডিকেই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পরের শুনানি ১২জানুয়ারি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...