Wednesday, June 24, 2026

স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে হার্দিক

Date:

Share post:

অবশেষে স্বস্তির খবর । অনুশীলনে ফিরলেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। অনুশীলনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হার্দিক নিজেই। আর এরপরই মনে করা হচ্ছে আইপিএল-এ ফিরতে পারেন ভারতীয় অলরাউন্ডার।

বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান হার্দিক। সেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে পাঠিয়ে দেয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে পারেননি হার্দিক। যেতে পারেননি দক্ষিণ আফ্রিকা সফরেও।সামনেই টি-২০ বিশ্বকাপ। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিসিসিআই কর্তারা হার্দিকের চোট নিয়ে তাড়াহুড়ো করতে চাননি। মেডিক্যাল টিমের সদস্যদের পরামর্শ মতো চলেছে হার্দিকের সুস্থ হওয়ার প্রক্রিয়া।

এদিকে হার্দিকের অনুশীলনের ভিডিও দেখার পর মনে করা হচ্ছে, আইপিএলের প্রথম থেকেই খেলতে পারবেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্বও দিতে পারবেন হার্দিক।গুজরাত টাইটান্স থেকে এবারই তাঁকে কিনে নিয়েছে মুম্বই।

আরও পড়ুন-রঞ্জিট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট বাংলার

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...