Saturday, March 14, 2026

নতুন বছরের শুরুতেই ফের কলকাতায় ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই ফের শহর কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। সোমবার সকাল ১১ টা নাগাদ গড়িয়ার (Garia) ঢালাই ব্রিজের কাছে একটি ঝুপড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ রুপ নেয়। দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে আগুনের তীব্রতা বেশি থাকার কারণে স্থানীয়রাই দমকল ও পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Brigade) ৫ ইঞ্জিন (Engine)। তবে কীভাবে ওই ঝুপড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শেষ পাওয়া খবর অনুযায়ী এদিন দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এদিন আগুনের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকটি ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

তবে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের আচমকাই আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাণভয়ে দৌড় শুরু করে দেন দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...