Saturday, June 27, 2026

শঙ্করের সংস্থার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা নগদ! উৎস জানতে হিমশিম অবস্থা তদন্তকারীদের

Date:

Share post:

“যদি ভাল সম্পর্ক থাকত, তাহলে পুরসভায় আমিই টিকিট পেতাম” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাফ জানালেন রেশন বন্টন মামলায় ধৃত শঙ্কর আঢ্য (Shankar Adhya)। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বনগাঁয় (Bongaon) তৃণমূলের খারাপ ফল হওয়ার পরই পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শঙ্করকে। শুধু তাই নয়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনেও বনগাঁয় খারাপ ফল হওয়ার শঙ্করের বিরুদ্ধে অনাস্থা আনেন একাধিক কাউন্সিলর। আর সেকারণেই গত পুর নির্বাচনে আর টিকিট পাননি তিনি। এবার সাংবাদিকদের মুখে সেই প্রশ্ন শুনে মেজাজ হারালেন বনগাঁর এই প্রাক্তন পুর প্রশাসক।

সোমবার সকালে শারীরিক পরীক্ষা (Health Checkup) জন্য যখন শঙ্কর আঢ্যকে বের করা হচ্ছিল তখনই সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন তাঁকে। পাশাপাশি এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কোনওরম টাকা তিনি নেননি বলেই দাবি শঙ্করের। তিনি বলেন, কোনওদিন আমি ওঁর থেকে ১০০ টাকাও নিইনি। পাশাপাশি জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীও তাঁকে চিনতেন না বলেও দাবি করেছেন শঙ্কর। এদিকে ইতিমধ্যে শঙ্কর আঢ্যর সংস্থা ‘আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট আইনে মামলা রুজু করেছে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন,  ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ২৭০০ কোটি টাকা এবং সেই টাকা গত ২-৩ বছরে নগদে অ্যাকাউন্টে জমা পড়েছে।

তবে সংস্থার ব্যাঙ্ক ডিটেইলস খতিয়ে দেখে তদন্তকারীরা জানাচ্ছেন,  আঢ্য ফরেক্সের অ্যাকাউন্টে যে নগদ টাকার হদিশ মিলছে,  সেটা বিদেশি মুদ্রা। মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছে। ইডি আধিকারিকরা জানাচ্ছেন, এই টাকার উৎস কী, তা নিয়ে কিছু স্পষ্ট জানাতে পারেননি শঙ্কর। আর তা নিয়েই এখন কার্যত মাথা খারাপ হওয়ার জোগাড় ইডি আধিকারিকদের।

 

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...