Wednesday, June 24, 2026

ধাক্কা ভারতীয় শিবিরে, এবার অস্ত্রোপচার সূর্যর

Date:

Share post:

একের পর এক চোটের ধাক্কায় কুপোকাত ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামির এবার চোটের কবলে সূর্য কুমার যাদব। স্পোর্টস ভুগছেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হবে সূর্যকুমারের। সেই কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না সূর্যকে।

এই নিয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, সূর্য কুমারের স্পোর্টস হার্নিয়া হয়েছে। অস্ত্রোপচার করাতেই হবে। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। দু’তিন দিনের মধ্যে সূর্য জার্মানি যাবেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে। অস্ত্রোপচারের পরে দেশে ফিরে আবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবেন সূর্য। জানা যাচ্ছে, অস্ত্রোপচার ও তারপরে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে বেশ কিছু দিন সময় লাগবে সূর্যের। তার ফলে পুরো ঘরোয়া মরশুম খেলতে পারবেন না তিনি। অর্থাৎ, রঞ্জির কোনও ম্যাচেই সূর্যকে পাবে না মুম্বই। এমনকি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে সূর্যের খেলা নিয়ে সংশয় রয়েছে। তেমনটা হলে সমস্যায় পড়বেন রোহিত শর্মারাও। কারণ, মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যও কবে থেকে মাঠে নামবেন তা নিশ্চিত নয়।

কয়েক বছর আগে এই স্পোর্টস হার্নিয়া হয়েছিল ভারতের আর এক ক্রিকেটার কে এল রাহুলের। তিনিও সেই বছর জার্মানিতে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েক মাস সময় লেগেছিল রাহুলের।

আরও পড়ুন-সাসপেন্ড হওয়া সঞ্জয় সিং-এর কমিটিকে পাল্টা হুঁশিয়ারি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...