Friday, April 3, 2026

গাজিয়াবাদ থেকে গজনগর? যোগীরাজ্যে বদলাচ্ছে আরও এক নাম

Date:

Share post:

‘বাদ’ ছেড়ে ‘নগর’-এর পথে যোগীরাজ্যের আরও এক শহর। এবার নাম বদলের প্রস্তাব দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের (Gaziabad)। একক সংখ্যাগরিষ্ঠ পুরনিগমে এই প্রস্তাব পাশ হওয়াও সময়ের অপেক্ষা। নাম বদল হলে নতুন নাম কী হবে সেই প্রস্তাবও পেশ হল গাজিয়াবাদ পুরনিগমে।

কখনও শহর, কখনও রেলস্টেশন, আবার কখনও নদী – নাম বদল করাই রেওয়াজ বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। যে শহর যে ইতিহাসের সাক্ষী, সেই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টাতেই একের পর এক নাম বদল, অভিযোগ বিরোধীদের। এবার সেই তালিকায় নতুন সংযোজন গাজিয়াবাদ। মঙ্গলবার পুরনিগমের বৈঠকে এক কাউন্সিলর (councillor) এই প্রস্তাব পেশ করেন। এমনকি বৈঠকের মূল আলোচ্য বিষয়ও (agenda) ছিল এই নাম বদল। পুরো বিষয়টিই যে উপর থেকে আরোপিত তা এর থেকেও প্রমাণিত হয়।

যদিও মেয়র সুনিতা দালালের দাবি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি ছিল এই নাম বদলের। সেক্ষেত্রে প্রস্তাবিত দুটি নাম – গজনগর এবং হরগোবিন্দ নগর। এই নাম বদলের প্রস্তাবের প্রধান মুখ শহরেরই একজন পুরোহিত। অর্থাৎ দুটি বিকল্পের মধ্যে বেছে নেওয়ার ক্ষেত্রে যে কোনও ভাবেই গাজিয়াবাদ হতে চলেছে ‘নগর’। সেক্ষেত্রে ধর্মের ভিত্তিতে শহরের নাম বদলের রেওয়াজই জারি থাকল যোগীরাজ্যে। পুরোহিত মহলের দাবি মহাভারতের হাতিশালার সংযোগ রয়েছে গাজিয়াবাদের সঙ্গে। পুরনিগমে নাম বদলের প্রস্তাব পাশের পর এখন উত্তরপ্রদেশ সরকারের ইতিবাচক ইঙ্গিতের অপেক্ষা।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...