Saturday, April 4, 2026

Brekfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত বেকেনবাওয়ার । দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার। সোমবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। মৃত্যুকালে বয়স হওয়েছিলো ৭৮ বছর। বিরল রোগে আক্রান্ত ছিলেন তিনি।

২) অবশেষে স্বস্তির খবর । অনুশীলনে ফিরলেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। নিজের অনুশীলনের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন হার্দিক নিজেই। আর এরপরই মনে করা হচ্ছে আইপিএল-এ ফিরতে পারেন ভারতীয় অলরাউন্ডার।

৩) রঞ্জিট্রফির প্রথম ম্যাচে এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলা দলকে। মরশুমের প্রথম ম্যাচে মনোজ তিওয়াড়ির সামনে ছিলো অন্ধ্রপ্রদেশ। সেই ম্যাচে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হলো বঙ্গ ব্রিগেডকে। ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়। প্রথম ইনিংসে পিছিয়ে পড়েন মনোজ তিওয়ারিরা। ফলে তিন পয়েন্ট পেল অন্ধ্রপ্রদেশ।

৪) রঞ্জিট্রফিটে খেলতে নেমে ব্যাট হাতে নজির গড়লেন অসমের ক্রিকেটার রিয়ান পরাগ। রঞ্জি ট্রফিতেও দাপুটে ইনিংস খেললেন তিনি।ছত্তিশগড়ের বিরুদ্ধে, ৫৬ বলে শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ৮৭ বলে ১৫৫ রান করে আউট হন তিনি। ১১টি চার এবং ১২টি ছয় মেরেছেন।আর এই রানের সুবাদে, রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান করেন রিয়ান।

৫) একের পর এক চোটের ধাক্কায় কুপোকাত ভারতীয় দল। হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামির এবার চোটের কবলে সূর্য কুমার যাদব। স্পোর্টস ভুগছেন সূর্য। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হবে সূর্যকুমারের। সেই কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না সূর্যকে।

আরও পড়ুন –বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন, প্রয়াত বেকেনবাওয়ার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...