Friday, April 3, 2026

সম্প্রীতির বার্তা দিয়ে গঙ্গাসাগরে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী!

Date:

Share post:

পৌষ মাসের সংক্রান্তি তিথিতে বাংলা ছাড়িয়ে দেশ এমনকি বিদেশ থেকেও পূর্ণ্যার্থীদের সমাগম হয় গঙ্গাসাগরে। ঐতিহ্যবাহী এই মেলা প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে গতকাল গঙ্গাসাগরে (Gangasagar Mela)পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ সকালে জয়নগরের উদ্দেশে রওনা দেওয়ার আগে ভিন্ন মুডে ধরা দিলেন তিনি। গঙ্গাসাগরে একটি বিশেষ ছবি আঁকলেন । আর সেখানে সাদা ক্যানভাস ফুটে উঠলো সম্প্রীতির বার্তা। সবুজ-গোলাপি সহ একাধিক উজ্জ্বল রঙের ব্যবহারে এক অনাবিল আনন্দের মুহূর্তকে যেন রং তুলিতে বন্দি করলেন মুখ্যমন্ত্রী (CM)। এরপরই প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের জন্য জয়নগরের দিকে রওনা দেন তিনি।

সোমবার মেলা চত্বরের ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর কপিল মুনির আশ্রমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে আরতি করেন তিনি। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে কোনরকম সাহায্য না করার কথা উল্লেখ করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একটা সময় ছিল যখন বলা হত সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন মেলা এবং গঙ্গাসাগর চত্বরের এতটাই উন্নতি হয়েছে যে বারবার এই তীর্থে আসতে চান প্রত্যেকেই। বিরোধীদের কুৎসা অপপ্রচারকে দূরে সরিয়ে রেখে সর্বধর্ম সমন্বয়ের এক দৃষ্টান্ত হয়ে উঠুক গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সেই শুভেচ্ছা বার্তাই যেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...