Tuesday, June 23, 2026

রাজ্যের হেলিকপ্টারেই গঙ্গাসাগর যাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Date:

Share post:

এবার রাজ্যের হেলিকপ্টারেই চড়বেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গঙ্গাসাগর যাওয়ার জন্য নবান্নের (Nabanna) কাছে হেলিকপ্টারের আবেদন করেন রাজ্যপাল। নবান্নের দেওয়া হেলিকপ্টারেই সওয়ার হবেন রাজ্যপাল। বারবার রাজ্যের সঙ্গে অসহযোগিতা করে রাজ্যপাল বিরোধিতার পথে গেলেও রাজ্যের তরফ থেকে যে কখনই তাঁর সঙ্গে অসৌজন্য দেখানো হয়নি তা আবার প্রমাণিত এই সহযোগিতায়।

সোমবার গঙ্গাসাগরে মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) এতটাই সমৃদ্ধ যে ‘সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার’। কুম্ভমেলার (Kumbhmela) আয়োজনে যেখানে কেন্দ্র সরকার সব ধরনের সাহায্য করে সেখানে গঙ্গাসাগরের বেলায় তারা মুখ ফিরিয়ে নেন। পুণ্যার্থীদের যাতায়াত থেকে নিরাপত্তা – সব ব্যবস্থাই করতে হয় রাজ্য সরকারকে এককভাবে। এবার সেই সমৃদ্ধ মেলা দেখতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। ১০ তারিখ তিনি গঙ্গাসাগরে যাবেন।

গঙ্গাসাগর পৌঁছাতে রাজ্যপালকে হেলিকপ্টারেই যেতে হবে। রাজ্যের বিভিন্ন পদক্ষেপের বারবার বিরোধিতা করলেও এবার নবান্নের দ্বারস্থ রাজ্যপাল। ১০ তারিখ রাজ্যপালের হেলিকপ্টারে সম্মতি দিয়েছে নবান্ন। ওই দিনই গঙ্গাসাগর থেকে ফিরবেন তিনি। এর আগে বোলপুর যাওয়ার জন্য হেলিকপ্টার দেয়নি রাজ্য, এরকম অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যপাল। তবে এবার আর রাজ্যপালকে কোনও অভিযোগের সুযোগ দিচ্ছে না নবান্ন।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...