Tuesday, April 7, 2026

সন্দেশখালির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে লঘু পদক্ষেপের অভিযোগ তুলে হাইকোর্টে ইডি!

Date:

Share post:

সন্দেশখালিতে (Sandeshkhali) কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক এবং সিআরপিএফ (CRPF) জওয়ানরা যেভাবে আক্রান্ত হয়েছেন তার ভিত্তিতে ইতিমধ্যেই ইডির (ED ) তরফে অভিযোগ জমা পড়েছে। কিন্তু রাজ্য পুলিশ কেন এই কেসে লঘু পদক্ষেপ করেছে এবার তা নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রীয় সংস্থা। ইডি সূত্রে অভিযোগ ঘটনার চারদিন পেরিয়ে যাওয়ার পরও কেন এখনও পর্যন্ত হামলাকারিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি যে মামলা করা হয়েছে সেটাও জামিনযোগ্য ধারায় করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এনসোর্সমেন্ট ডিরেক্টরে (ED) এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

গত শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের। বাদ যাননি সিআরপিএফ জওয়ানরাও। ভিডিও ফুটেজ সহ পুলিশের কাছে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। আজ এই সংক্রান্ত আলোচনার জন্য ইডি ডিরেক্টর রাহুল নবীন (Rahul Nabin) সিজিও কমপ্লেক্সের বৈঠক করছেন। কিন্তু পুলিশ কেন জামিন যোগ্য ধারায় মামলার রুজু করেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ইডি কর্তারা। যদিও এই প্রসঙ্গে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার জানিয়েছেন অপরাধীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। তবে এই আশ্বাসে খুশি নন ইডি কর্তারা। এবার পুলিশের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টের অভিযোগ জানাতে চলেছেন বলেই মনে করা হচ্ছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...