Saturday, April 4, 2026

পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, সোশ্যাল মিডিয়ায় এলিজাবেথকে ধন্যবাদ ম্যাক্রোঁর!

Date:

Share post:

ইউরোপিয়ান নির্বাচনের (European elections) আগেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্ন (French Prime Minister Elisabeth Borne)। এক্স হ্যান্ডেলে তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (President Emmanuel Macron)। মন্ত্রিসভায় রদবদলের কারণেই এলিজাবেথ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

ফ্রান্সের ইতিহাসে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন এলিজাবেথ। দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ২০২২ সালের মে মাসে তাঁকে নিযুক্ত করেন ম্যাক্রোঁ। চলতি বছরের মাঝামাঝি সময় নির্বাচন হবে। সে ক্ষেত্রে এলিজাবেথের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদের দৌড়ে রয়েছেন শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আত্তল এবং প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। এছাড়াও সেদেশের অর্থমন্ত্রী এবং প্রাক্তন কৃষিমন্ত্রী নাম নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। এলিজাবেথ পদত্যাগ করার পর তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক্স হ্যান্ডেলে লেখেন, “ম্যাডাম প্রধানমন্ত্রী, প্রিয় এলিজাবেথ, দেশের স্বার্থে আপনার কাজ দৃষ্টান্তমূলক। সরকারে প্রতিটি পদক্ষেপ আপনি নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে বাস্তবায়িত করার চেষ্টা করেছেন।” এর পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানানো হয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...