Wednesday, June 24, 2026

এবারও  শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ জমজমাট 

Date:

Share post:

গত ৫ জানুয়ারি, ২০২৪ শ্যাম সুন্দর কোং জুয়েলার্স আয়োজন করেছিল ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ – যা সত্যিই উৎসবের মরসুমের এক শুভ সমাপ্তি বলা যায়।

এটি এই প্রতিষ্ঠানের এক বার্ষিক আয়োজন। উৎসবের মরসুমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ এবং ‘চমক ভরা ধনতেরাস’ স্কিমে যে সব গ্রাহকরা গয়না কিনেছেন তাঁদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ীদের বেছে নিয়ে মেগা ড্র পুরস্কার দেওয়া হয়।

গত মাসের প্রথমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ৭টি শোরুমে উৎসবের মরসুম শেষে কেনাকাটার সঙ্গে যে কুপন দেওয়া হয়েছিল তার থেকে ৫ টি লাকি ড্র কুপন বাছাই করা হয়েছিল।

এই বছর, যে ৫ জন ভাগ্যবান স্কুটি জিতে নিয়েছেন তাঁরা হলেন রঞ্জিত ঘোষ, স্বপন ভৌমিক, রুবিয়া দাস, চয়ন দাস ও সৌভিক রায়চৌধুরী। আজকের এই সুন্দর আনন্দ ও খুশির দিনে তাদের হাতে স্কুটিগুলো তুলে দেওয়া হয়।

“এই বছর, এই চমক আরো বিশেষভাবে আমাদের কাছে ধরা দিয়েছে – কারণ এটি ‘স্বর্ণ সম্ভার’ স্কিমের ২১তম সংস্করণ, একইসঙ্গে ‘চমক ভরI ধনতেরাস’-এর ১৮তম বর্ষের সংস্করণের শেষ পর্যায়ের উৎযাপন।” বলেছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ডিরেক্টর রূপক সাহা। তিনি আরো বলেন, “আমাদের এই যাত্রায় এটা উল্লেখযোগ্য এক মাইলফলক। আর যাঁদের সাহায্যে এটা সম্ভব হয়েছে তাঁদের নিয়ে উদযাপন করার মতো আনন্দ আর কোনো কিছুতেই হয় না।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা আরো বলেন, “ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। একইসঙ্গে বিজয়ীদের আরো সৌভাগ্য কামনা করছি। ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক-বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। কারণ, গ্রাহকরা যেভাবে উৎসবের মরসুমের এই বিশেষ প্রমোশনে সাড়া দিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের তরফে আমরা ফের আশ্বস্ত করছি আগামী দিনে আরো ভালো পরিষেবা, গুণগতমান আর ন্যায্য মূল্য হিসেবে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সবসময় তাঁদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

এই ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স” আয়োজনটি সত্যিই আনন্দের সঙ্গে শেষ হয়েছে। একইসঙ্গে এটাই বার্তা দিয়ে গেলো আগামী বছর বিবাহ আর উৎসবের মরসুম শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে আরো আনন্দের সঙ্গে উদযাপন করা হবে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...