Wednesday, April 1, 2026

দার্জিলিঙে ‘বহিরাগত’ নয়, ভূমিপুত্রকে গেরুয়া প্রার্থী চাই! দাবিতে সরব খোদ বিজেপি বিধায়ক

Date:

Share post:

পাখির চোখ লোকসভা নির্বাচন। বাংলায় ফের ডেলিপ্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপি (BJP) নেতানেত্রীরা। এই পরিস্থিতিতেই উল্টো সুর কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার (Bishnu Prasad Sharma) মুখে। তাঁর কথায় দার্জিলিঙে বহিরাগত নয়, কোনও ভূমিপুত্রকেই আগামী লোকসভায় প্রার্থী করা হোক। না হল, তিনি নিজেই নির্দল হিসেবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়াবেন। তীব্র আক্রমণ করেন বিজেপি বিধায়কের মন্তব্য, ফুটবলের মাঠের মতো যে পাচ্ছেন পাহাড়ে এসে খেলে যাচ্ছেন। কিন্তু ভোটের পরে তাঁদের আর এলাকায় পাওয়া যাচ্ছে না।

বিষ্ণুপ্রসাদ শর্মার (Bishnu Prasad Sharma) কথায়, পাহাড়ে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট করছেন বাইরে থেকে আসা বিজেপি নেতারা। কিন্তু ভোটে জেতার পরে তাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে বিজেপির প্রতি স্থানীয়দের ক্ষোভ বাড়ছে। বিজেপি বিধায়ক তীব্র কটাক্ষ করে বলেন, খেলার মাঠের মতো দার্জিলিংকে ব্যবহার করছে গেরুয়া শিবির। বহিরাগতদের নিয়ে এসে প্রার্থী করা হচ্ছে। কিন্তু তাঁরা জেতার পরে এলাকায় পাওয়া যাচ্ছে না। এবার দার্জিলিঙের কোনও ভূমিপুত্রকেই প্রার্থী করা হোক- দাবি তুলেছেন বিষ্ণুপ্রসাদ। বিজেপি-র সঙ্গে আছেন বলে দাবি করেও তিনি বলেন, বহিরাগতকে পদ্মশিবির প্রার্থী করলে, নির্দল হিসেবে তাঁর বিরুদ্ধে নিজেই দাঁড়াবেন বিষ্ণুপ্রসাদ।

স্থানীয়দের এই অভিযোগ দীর্ঘদিনের। বিজেপির যে সাংসদরা জয়ী হন, ভোটের পরে তাঁদের আর পাওয়া যায় না। একাধিকবার এসএস আলুওয়ালিয়া থেকে শুরু করে অনেক বহিরাগত বিদেপি সাংসদ-নেতার বিরুদ্ধে নিরুদ্দেশ বলে পোস্টার পড়ে এলাকায়। তৃণমূলও বারবার অভিযোগ তুলেছে ভোটে নিয়ে বিজেপি সাংসদরা চলে যান, আর পাঁচবছর তাঁদের দেখা যায় না। এবার খোদ বিজেপি বিধায়ক এই অভিযোগ তোলায় দলের মতবিরোধ ফের প্রকাশ্যে।


Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...