Tuesday, June 23, 2026

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

Date:

Share post:

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল করতে পারেনি। অন্যদিকে যুদ্ধে মাথা নত করতে নারাজ তেহরান। গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সংঘর্ষ থামানোর ইঙ্গিত দিতেই এবার ৩ দফা শর্ত দিল ইরান (Iran)। সমাজমাধ্যমে পোস্ট করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (Masoud Pezeshkian) জানান, সংঘর্ষ থামানোর একমাত্র উপায় হল—

  • ১)ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
  • ২) ক্ষতিপূরণ দেওয়া।
  • ৩) ভবিষ্যতেও আর আক্রমণ না করার প্রতিশ্রুতি

বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সংঘর্ষ থেমে যাওয়ার পর ফের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। সেই কারণেই এমন শর্তের কথা জানানো হয়েছে। সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, এই পরিস্থিতি অন্তত এক মাস ধরে চলতে পারে। দেড় সপ্তাহ অতিক্রান্ত, তিন দেশের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় আমেরিকা যে আর যুদ্ধ চালিয়ে যেতে চাইছে না, তার আভাস মিলেছে ট্রাম্পের কথায়। এবার ইঙ্গিত দিয়েছে ইরানও। কিন্তু নেতানিয়াহুর দেশ কী ভাবছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা জারি রেখেছে ইরান। পাশাপাশি হরমুজ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ক্ষেত্রেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। অন্যদিকে খনিজ তেলের সমস্যায় পড়েছে মার্কিন মুলুক। সবমিলিয়ে চাপ বাড়ছে ট্রাম্পের দেশের।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...