Monday, April 13, 2026

সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা: বিচারপতি সিনহার নির্দেশে হস্তক্ষেপ না করেও সমালোচনা ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন সুজয়কৃষ্ণ ভদ্র।বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কোনও হস্তক্ষেপ না করলেও সমালোচনা করলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরবর্তী প্রক্রিয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন সুজয়কৃষ্ণ। সেই মামলার শুনানিতেই আজ,বুধবার এই নির্দেশ দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, এখন থেকে বিচারপতি সিনহা বিচারপতি ঘোষের দেওয়া আদেশগুলি তখনই বিবেচনা করবেন যদি আবেদনকারীর কণ্ঠস্বরের নমুনা সম্পর্কিত কোনও সমস্যা তার কাছে বিবেচনার জন্য আসে।

এদিন বিচারপতি সৌমেন সেন জানান, আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্তের কিছু অধিকার থাকে। আইন অনুযায়ী তিনি এই নমুনা দিতে অস্বীকার করতে পারেন। ইডি প্রশ্ন তোলে, আমরা তদন্ত শেষ করব কীভাবে? আমাদের তদন্তকারী আধিকারিকদের মারধর করা হচ্ছে।এফআইআর করা হচ্ছে। এরপরেই বিচারপতি সৌমেন সেন পুরো বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন৷

হস্তক্ষেপ না করলেও বিচারপতি সিনহার নির্দেশের সমালোচনা করে ডিভিশন বেঞ্চ বলেন, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে বিচারপতি অমৃতা সিনহা সঠিক কাজ করেননি। বিচারপতির তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই একই বিষয় নিয়ে মামলা বিচারাধীন তখন বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ দেওয়া ঠিক হয়নি।এটা বিচারবিভাগীয় আচরণের ক্ষেত্রে সঠিক উদাহরণ নয়। মারাত্মক প্রবণতা। ইডি যদি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে অবগত না করে তাহলে তারা ভুল কাজ করেছে।বিচারপতি প্রশ্ন তোলেন, একটি বেঞ্চে যখন মামলা বিচারাধীন আছে তখন সেই নির্দেশ বাস্তবায়িত করার নির্দেশ কেন অন্য বেঞ্চ দেবে? তার পর্যবেক্ষণ, ইডির উচিত ছিল বিচারপতির তীর্থঙ্কর ঘোষের দ্বারস্থ হওয়া।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...