Friday, April 3, 2026

শুভেন্দু-শাহজাহানের ছবি সামনে এনে বি.স্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

Date:

Share post:

বিজেপিতে (BJP) যোগ না দেওয়াতেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের (Sahjahan) পিছনে ইডিকে (Enforcement Directorate) লেলিয়ে দিয়েছে গদ্দার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahato)। শুভেন্দুর সঙ্গে শাহজাহানের সম্পর্ক নিয়ে এবার সরব হয়ে সুকুমার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটি ছবি সামনে এনেছেন। তাঁর দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়ায়, শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে হামলার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এক ইডি আধিকারিকের মাথা ফাটে। জায়গায় জায়গায় বিক্ষোভও ছড়িয়ে পড়ে। সেই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শাহজাহান।

অন্যদিকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেটা শাহজাহানের বলেই মনে করা হচ্ছে। ওই অডিও ক্লিপে বার্তা দিয়ে তিনি বলেন, “এই সব ইডি, সিবিআইকে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ। তোমরা বুঝতে পারছো, এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা ভাবছে, আমাকে দমাতে পারলে সন্দেশখালিতে তৃণমূল দুমড়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহাজাহান হাজারো রয়েছে।”

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...