Monday, June 15, 2026

ধাক্কা খেল বিজেপি, আদালতে খারিজ সন্দেশখালির জনস্বার্থ মামলা! 

Date:

Share post:

ধোপে টিকলো না আবেদন, খারিজ হল বিজেপির আইনজীবীদের দায়ের করা মামলা। সন্দেশখালিতে (Sandeshkhali Case) তদন্ত করতে গিয়ে স্থানীয়দের রোষের মুখে পড়েন কেন্দ্রীয় এজেন্সির (ED ) গোয়েন্দারা। তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh)বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। কার্যত ভয়ে এলাকা ছাড়তে হয় ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় সংস্থার জওয়ানদের। এই নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রাজ্য বিজেপির তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ সেই মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সন্দেশখালি ও বনগাঁর ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিজেপি আইনজীবীদের একটি অংশ। মামলা এজলাসে উঠতেই আদালত জানায় কোন ধরনের রিসার্চ ছাড়াই এই মামলা করা হয়েছে। পাশাপাশি ডিভিশন বেঞ্চ বলে, যে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা এই ধরনের পরিস্থিতির সামাল দিতে জানেন। তাই সংবাদমাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই এই মামলাকে খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। হাইকোর্টের এই রায়ের পরে কিছুটা হলেও ধাক্কা খেলো রাজ্য বিজেপি ।

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...