Wednesday, June 24, 2026

দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে তলব ইডির!

Date:

Share post:

আর্থিক দুর্নীতির (Financial corruption) অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summons Farooq Abdullah)। আজ সকাল ১১ টার মধ্যেই হাজিরা দিতে হবে প্রবীণ নেতাকে। যদিও তিনি ED দফতরে যাবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্রের খবর জম্মু-কাশ্মীরের ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Jammu Kashmir Cricket Association) আর্থিক দুর্নীতিতেই জিজ্ঞাসাবাদের জন্য বুধবার রাতে তাঁকে সমন পাঠানো হয়েছে।

২০০১ থেকে ২০১২ সাল অবধি জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ২০২২ সালে প্রথম দুর্নীতির বিষয়টি সামনে আসে। ক্রিকেট বোর্ডের জন্য বরাদ্দ টাকা বিভিন্ন নেতা-নেত্রীরা জাতীয় নিচ্ছেন বলে অভিযোগ ওঠে। তদন্তকারীদের দাবি, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের পদের অপব্যবহার করে বহু লোককে নিয়োগ করেছিলেন, যাঁরা বিসিসিআই-র তহবিল তছরুপ করার সঙ্গে সরাসরি যুক্ত। সিবিআইয়ের চার্জশিটের ভিত্তিতেই তদন্ত করছে ইডি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...