Tuesday, June 23, 2026

স্কুটারে টিউশন যাওয়ার পথে দুর্ঘটনা, পড়ুয়ার মৃত্যুতে অবরোধ টিটাগড়ে!

Date:

Share post:

বৃহস্পতিবারের সকালে পথ দুর্ঘটনার জেরে উত্তেজনা টিটাগড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন স্কুটারে করে টিউশন যাচ্ছিলেন এক পড়ুয়া। টিটাগড় থানার (Titagarh Police) ঠিক সামনেই ডাব কিনতে নামেন তিনি। সেখানেই প্রিজন ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন পড়ুয়া। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা বলছেন এই এলাকায় অনেক স্কুল আছে অথচ নিয়মিত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। থানা এলাকার সামনে কোনও ট্রাফিক সিগন্যাল নেই, তাই পুলিশের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ না করার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অফিস টাইমে ব্যস্ত রাস্তা অবরুদ্ধ হওয়ায় বাড়ছে যানজট, বিপাকে নিত্যযাত্রীরা।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...