Saturday, March 14, 2026

র‍্যাকেট হাতে স্মিথ, ব্যাট হাতে জোকোভিচ, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

এবছর ১৪ থেকে ২৮ জানুয়ারি মেলবোর্নে বসছে অস্ট্রেলিয়ান ওপেনের আসর। ইতিমধ্যেই কোয়ালিফিকেশন রাউন্ড শুরু হয়েছে। মূলপর্বের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ আয়োজন করে বিশেষ চ্যারিটি ইভেন্টের। আর সেখানেই দেখা যায় এক বিশেষ মুহূর্ত। সেখানে ব্যাট হাতে দেখা যায় নোভাক জোকোভিচকে। এবং অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথকে দেখা গেল র‍্যাকেট হাতে। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, নোভাকের বিরুদ্ধে টেনিস ব়্যাকেট হাতে নেন স্মিথ। উল্লেখযোগ্য বিষয় হল, যেভাবে স্মিথ জোকারের সার্ভিস রিটার্ন করেন, তা দেখে অবাক জোকোভিচ নিজেও। তিনি মাথা নীচু করে স্মিথকে কুর্নিশ জানাতেও কুণ্ঠা বোধ করেননি। গ্যালারির দর্শকরাও স্মিথের টেনিস স্কিলের প্রশংসা করেন করতালিতে।

ওপর দিকে, জোকোভিচকে দেখা যায় টেনিস কোর্টেই ব্যাট হাতে নিতে। যদিও নিতান্ত সহজ ডেলিভারিতেও বলে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন জকোভিচ। পরে তিনি টেনিস ব়্যাকেট দিয়ে ক্রিকেট খেলার উপায় খুঁজে বার করেন। জোকার তাঁর ব়্যাকেটটিকে স্টাম্পের পিছনে রেখে দেন। বোলার বল করা মাত্রই ক্রিকেট ব্যাট ফেলে দিয়ে ব়্যাকেট হাতে তুলে নেন জকোভিচ এবং সেই ব়্যাকেট দিয়েই ছক্কা হাঁকান তিনি। স্মিথ অবশ্য ব্যাট হাতে নিয়ে জোকারের বলে অনায়াসে শট খেলেন।

 

আরও পড়ুন- বিরাট কোহলিকে চিনতে পারলেন না রোনাল্ডো, ভাইরাল ভিডিও

 


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...