Monday, April 13, 2026

বিচারপতি মন্তব্য নিয়ে প্রশ্ন, মুখ্যমন্ত্রী বললেন লক্ষণরেখা তিনি পেরোবেন না

Date:

Share post:

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আর্জিতে বলা হয়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। হাইকোর্টে গঠন করা হোক একটি বিশেষ বেঞ্চ। যে বেঞ্চ নিয়োগ সংক্রান্ত মামলা শুনবে।বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের বাইরে বার বার যে এক পক্ষের বয়ান তুলে ধরছেন, তা থেকে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক।

এবার নাম না করে বিচারপতিকে পরোক্ষে বার্তা দিলেন সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করে বলা হয়, হাইকোর্টের এক বিচারপতি আদালতের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে নানা মন্তব্য করছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কী? মুখ্যমন্ত্রী বলেন, এ সব প্রশ্ন করবেন না! বিচার ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য তিনি করবেন না। কতটুকু বলতে হবে সেই লক্ষণরেখা তাঁর জানা আছে। সেই রেখা কারও অতিক্রম করা উচিত নয়। সাংবাদিকদেরও নয়।

আরও পড়ুন- বিরাট কোহলিকে চিনতে পারলেন না রোনাল্ডো, ভাইরাল ভিডিও

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...